চকরিয়ায় চার শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন মঞ্চের উদ্যোগে গত ২৯ ফেব্রুয়ারি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজ ক্যাম্পাসে চার শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মার্চ মাসজুড়েরক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি চালাবে সংগঠনটি। রক্তদানে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এ কার্যক্রম হাতে নিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।
ওই দিন সকালে ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন কলেজের প
্রভাষক সিন্টু কুমার চৌধুরী, স্বাধীন মঞ্চের প্রতিষ্ঠাতা তানভীর আহমদ সিদ্দিকী, কার্যনির্বাহী কমিটির সভাপতি নয়ন চৌধুরী, সাধারণ সম্পাদক সৌরভ মাহাবী প্রমুখ।
অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘অনেকেই নিজের রক্তের গ্রুপ কী জানেন না। এ উদ্যোগ তাঁদের সহায়তা করবে। এ ছাড়া অনেক মুমূর্ষু রোগীকে রক্ত পেতেও সহায়তা করবে এ কর্মসূচি। —চকরিয়া প্রতিনিধি