চকরিয়ায় জঙ্গিবাদবিরোধী গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জঙ্গিবাদে নাম লেখালে ছেলে/ পড়তে হবে জাঁতাকলে’—চকরিয়ার স্থানীয় শিল্পী লিমন চক্রবর্তীর কণ্ঠে পরিবেশিত গান নজর কাড়ে শ্রোতাদের। একই ধাঁচের আরও কয়েকটি গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। সঙ্গে ছিল দলীয় সংগীত ও নৃত্য।
গত সোমবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া শিল্পকলা একাডেমির উদ্যোগে বিজয় মঞ্চে অনুষ্ঠিত হয় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব উল করিম ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম।