চকরিয়ায় জলবায়ুবিষয়ক কর্মশালা
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ফাঁসিয়াখালী রেঞ্জের সিএমসি কার্যালয়ে ১৩ আগস্ট ক্রেল প্রকল্পের উদ্যোগে ‘অংশগ্রহণমূলক জলবায়ু বিপন্নতা সমীক্ষার ফলাফল উপস্থাপন ও অভিযোজন পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
ফাঁসিয়াখালী সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোকতার আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ক্রেল প্রকল্পের চকরিয়ার তদারক কর্মকর্তা আবদুল কাইয়ুমের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আসলাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা খান হাফিজুর রহমান, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহানারা আজম, ক্রেল প্রকল্পের প্রকৃতি উন্নয়নবিষয়ক কর্মকর্তা আলম খান ও কর্মসূচি কর্মকর্তা শেখর কান্তি রায়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ক্রেল প্রকল্পের যোগাযোগ কর্মকর্তা বিশ্বজিৎ সেন।