চকরিয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চকরিয়া পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজির পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক চৌধুরী। বক্তব্য দেন আবু তাহের চৌধুরী, মোহাম্মদ হোছাইন, গিয়াস উদ্দিন, আবদুর রহিম, নুরুল আমিন, নাজেম উদ্দিন, সেলিম উদ্দিন, আকতার ফারুক, শাহজাহান মনির, এ এইচ এম নুরুল আমিন, মাহমুদুল করিম, একরামুল হক, সাহাব উদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ।
এ ছাড়া কাকারা ও খুটাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগেও পৃথক কর্মসূচি পালিত হয়।