চকরিয়ায় জেপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘জাতীয় পার্টি ছোট দল। কিন্তু সারা দেশে দলের সমর্থন বাড়ছে। ১৯ বছর ধরে আমরা টিকে আছি। সরকারে আছি। দলের নেতা-কর্মীরা এক থাকলে ভবিষ্যতে দল থেকে মন্ত্রী-এমপির সংখ্যা বাড়বে।’

২৪ অক্টোবর রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ের একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত জেপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহউদ্দিন মাহমুদ। সমাবেশে বক্তব্য দেন জেপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, জেপি নেতা শামশুল আলম, কেন্দ্রীয় যুব সংহতির সহসভাপতি এম এইচ আরমান চৌধুরী, জেলা জেপি নেতা সোহরাব হোসেন ও খানে আলম।

এর আগে জাতীয় পার্টির (এরশাদ) চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক শামশুল আলমের নেতৃত্বে ১০ নেতা-কর্মী জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদান করেন।