চকরিয়ায় দুস্থ রোগীদের চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুরে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে দুস্থ ও গরিব রোগীদের বিনা মূল্যে তিন দিনব্যাপী চিকিৎসাশিবির (ফিজিওথেরাপি) অনুষ্ঠিত হয়েছে। ১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত কাকারা, সুরাজপুর, মাঝের ফাঁড়ি, লক্ষ্যারচর ও শাহ ওমরাবাদ এলাকার ১৫০ জন রোগীকে সেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা দেন চিকিৎসক সরওয়ার মোস্তফা। এ উপলক্ষে ২০ জুলাই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আশার আঞ্চলিক কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, আশার জেলা কর্মকর্তা জিল্লুল বারী, সুরাজপুর শাখা ব্যবস্থাপক নুরুল হাকিম প্রমুখ।