চকরিয়ায় নারীদের কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা

কক্সবাজারের চকরিয়ায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ২৩ ও ২৪ ডিসেম্বর কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ৪৫ জন নারী উদ্যোক্তা। সমাপনী দিনে প্রশিক্ষাণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। তিনি বলেন, সরকার মাঠপর্যায়ে শিক্ষিত বেকার নারীদের প্রশিক্ষণ দিয়ে নতুন উদ্যোক্তা তৈরি করে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করছে। নারীদের বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও অনলাইনে টাকা উপার্জনের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। তিনি ৪৫ জন নারী প্রশিক্ষণার্থীকে কম্পিউটার কেনার জন্য অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক মোহাম্মদ পলাশ, উপজেলা টেকনিশিয়ান (আইসিটি) এরশাদুল হক, উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রোজিনা আকতার ও শিমশম বাড়ৈ। এই কর্মশালা থেকে জেলায় উচ্চতর প্রশিক্ষণের জন্য নয়জন নারী উদ্যোক্তাকে নির্বাচিত করা হয়।