চকরিয়ায় পথশিশুদের নিয়ে মৌসুমি ফল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা রকম ফলের মৌসুম চলছে এখন। কিন্তু সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা কি আর সেসব ফল মুখে নিতে পারছে? হয়তো সেভাবে না। তাই সেসব শিশুর জন্য ১৮ জুন চকরিয়ায় মৌসুমি ফলের উৎসব করেছে পিস ফাউন্ডার নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই ফল উৎসবের উদ্বোধন করেন স্থানীয় আমজাদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আশরাফুল এহেসান। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা আদনান রামিম, চকরিয়া ক্যাডেট মাদ্রাসার শিক্ষক আবুল মাশরুর, সংগঠনের সদস্য জিয়াবুল হক, ইউসুফ সাঈদ, হোসনে মোবারক, সাঈদ মোস্তাকিম, সুমন দাশ, জুয়েল রানা প্রমুখ। পথশিশুদের আম, জাম, কাঁঠাল, আনারস, লিচুসহ নানা জামের মৌসুমি ফল খাওয়ানো হয়।