চকরিয়ায় পরিবেশ দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন ও রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের যৌথ উদ্যোগে শোভাযাত্রা, পরিবেশ জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ক্রেল প্রকল্পের তদারক কর্মকর্তা আব্দুল কাইয়ুমের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আসলাম মজুমদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোয়াজ্জম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ফাঁসিয়াখালী সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোক্তার আহমেদ চৌধুরী।