চকরিয়ায় পিস ফাইন্ডারের শীতবস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফাইন্ডারের উদ্যোগে ৪০ জন দুস্থ ও গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর আবদুল বারিপাড়া মসজিদ প্রাঙ্গণে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম। বিশেষ অতিথি ছিলেন মো. তারেকুল ইসলাম চৌধুরী ও আদনান রামীম। বক্তব্য দেন পিস ফাইন্ডারের সদস্য আহমদ নকীবুল মওলা, আবুল মাশরুর, সৌরভ মাহবী, আসফি চৌধুরী, শাওয়াল সৌরভ, নিশান সোহরাব, জুয়েল রানা প্রমুখ।