চকরিয়ায় পূজা উদ্যাপন পরিষদের সঙ্গে পুলিশের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা গত বুধবার সকালে চকরিয়া থানায় অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর সার্কেলের (চকরিয়া) সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ মতিউল ইসলাম। বক্তব্য দেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম, কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি এম আর চৌধুরী, চকরিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌরসভা পূজা কমিটির সভাপতি টিটু বসাক, পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা সুধাংশু সুশীল, সুজিত দাশ প্রমুখ।
সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ মতিউল ইসলাম বলেন, শারদীয় দুর্গোৎসবে পুলিশ ও আনসারের সমন্বয়ে মন্দিরভিত্তিক নিরাপত্তাবলয় গড়ে তুলতে পৃথক টিম গঠন করা হবে।