চকরিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার-বিষয়ক মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা উন্নয়ন সাধন’ শীর্ষক মতবিনিময় সভা গত ২৬ সেপ্টেম্বর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এসএআরপিভির কর্মসূচি সমন্বয়কারী ইউনুছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মান্নান, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কাদের, পৌরসভার সচিব মাসউদ মোরশেদ, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, আইনজীবী লুৎফুল কবির ও এসএআরপিভির আঞ্চলিক সমন্বয়কারী কাজী মাকসুদুল আলম।
বক্তব্য দেন চকরিয়া পৌরসভার কাউন্সিলর জাফর আলম, চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তছলিম উদ্দিন, বরইতলী ইউপির সচিব অনিল কান্তি সুশীল, হারবাং ইউপির সচিব সালাহ উদ্দিন কাদের, ফাঁসিয়াখালী ইউপির প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতোধারায় অন্তর্ভুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।