চকরিয়ায় প্রতিবন্ধীদের নিয়ে গ্রামীণ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন পরিষদ চত্বরে গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে প্রতিবন্ধীদের নিয়ে গ্রামীণ মেলা। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসএআরপিভি’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ যৌথভাবে দিনব্যাপী এই মেলার আয়োজন করে।প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত হারবাং ইউনিয়ন সমন্বয় কমিটির সদস্য আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তা ইয়াছমিন সুলতানা, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ, ইউপি সদস্য তোফায়েল উদ্দিন প্রমুখ। আলোচনা সভার পর প্রতিবন্ধী শিল্পী জান্নাতুল মাওয়া, মো. তমজীদ ও আবদুস ছফুর গান পরিবেশন করেন।জন্নাতুল মাওয়া বলেন, ‘সুযোগ পেলে আমরা অনেক কিছু করতে পারি। সমাজের একজন মর্যাদাসম্পন্ন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠত হতে চায় প্রতিবন্ধীরা।’