চকরিয়ায় প্রতিবন্ধীদের সচেতনতামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি)–এর উদ্যোগে প্রতিবন্ধীদের সচেতনতামূলক সভা গত ২৭ ডিসেম্বর সকালে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম। এসএআরপিভির আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকসুদুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ।
তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে। প্রতিবন্ধী সুরক্ষা আইন পাস করে তাদের অধিকার আদায়ের সুযোগ করে দিয়েছে।
সভায় বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম, বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ারুল এহেছান চৌধুরী ও চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
বক্তব্য দেন রাজেশ খান্না, সাজ্জাদ হোসেন, সুমি দত্ত, সুপেন সুশীল, তছলিমা জান্নাত, মো. এহেছান, নাজমা আকতার, রিনা আকতার প্রমুখ। —চকরিয়া প্রতিনিধি