চকরিয়ায় বন ও পরিবেশ রক্ষার উদ্বুদ্ধকরণ সভা
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বন ও পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধকরণ সভা ১৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মো. ইউসুফ আলী। বন সংরক্ষণে পরিচালিত ক্রেল প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বন সংরক্ষক মো. ইউসুফ আলী বলেন, বনজ সম্পদ রক্ষায় বন ব্যবস্থাপনা অব্যাহত রাখতে হবে। এ জন্য টহল দলের সুবিধা বাড়াতে উদ্যোগ নিতে হবে। বন ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক সভা, প্রশিক্ষণ প্রদান ও বনায়নে গুরুত্ব দিতে হবে। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো শাহ ই আলম। ক্রেল প্রকল্পের চকরিয়া উপজেলার সমন্বয়কারী মো. আবদুল কাইয়ুমের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আব্দুল লতিফ মিয়া, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রাকিবুল হাসান, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল আওয়াল প্রমুখ।