চকরিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় গত সোমবার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় পল্লি সমাজের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। চোখ পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ চম্পা আচার্য্য।
এ উপলক্ষে পল্লি সমাজের সভাপ্রধান খুরশিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক শারমিন জাহান, পল্লি সমাজের সাধারণ সম্পাদক হামিদা বেগম, সদস্য শামশুন নাহার, নুর বানু, সাজেদা বেগম প্রমুখ।
সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক শারমিন জাহান বলেন, চকরিয়া উপজেলায় ৩১টি পল্লি সমাজ রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটিতে চক্ষু চিকিৎসা শিবির করা হবে। —চকরিয়া প্রতিনিধি