চকরিয়ায় বিশ্ব জলাভূমি দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় নানা আয়োজনে ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জলাভূমি ও কৃষি উন্নয়নের অংশীদার’।
এ উপলক্ষে ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের উদ্যোগে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন। সভাপতিত্ব করেন ক্রেল প্রকল্পের তদারকি কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম। বিশেষ অতিথির ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ ভট্টাচার্য, ডুলাহাজরা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন, বেসরকারি উন্নয়ন সংস্থার উপজেলা সমন্বয় পরিষদের সমন্বয়ক মোহাম্মদ নোমান, উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সাইফুল ইসলাম ও ফাঁসিয়াখালী বনায়ন কমিটির সভাপতি মোক্তার উদ্দিন আহম্মেদ।
এদিকে আলোচনা সভার আগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।