চকরিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যান্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন’ স্লোগানে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাকিম, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান রোস্তম গণি, উপজেলা সহকারী প্রোগ্রামার (তথ্য ও প্রযুক্তি) আজিমুল ইসলাম, কাকারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত ওসমান প্রমুখ।