চকরিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে ইহতিশিয়াম উদ্দিন আহমদ চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ আগস্ট হারবাং ইউনিয়ন উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ।
প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বন সংরক্ষক ও স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক ইশতিয়াক উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাহিদ হোসাইন খান, রাজিব উদ্দিন খান, ফরিদ আহমদ, রফিক উদ্দিন আহমদ, হেলাল উদ্দিন, সব্বির আহমদ, তপন কুমার ধর ও নুরুল আলম।
প্রধান অতিথি বলেন, জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। নীতি ও আদর্শে সৎ থেকে জীবন যাপনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।