চকরিয়ায় ভোক্তা অধিকার দিবসে শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ শোভাযাত্রা বের করা হয়। পরে বিআরডিবি কার্যালয়ে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মান্নান, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যন সেলিম উল্লাহ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক প্রমুখ।