প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনবিষয়ক এক সভা ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুব উল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। –চকরিয়া প্রতিনিধি