প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী মৎস্যজীবী লীগের চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ২২ মে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ডুলাহাজারা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল দরবেশি। বিশেষ অতিথির ছিলেন জেলা মৎস্যজীবী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাফর আলম।
বক্তব্য দেন শাহ আলম, শেখ মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ কালু, বদিউল আলম, রমজান আলী, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, সেলিম উদ্দিন, আবদুর রকিম, হামিদ উল্লাহ, মো. জাহাঙ্গীর প্রমুখ। সভা পরিচালনা করেন রেজাউল করিম। —চকরিয়া প্রতিনিধি