চকরিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৭ অক্টোবর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম মোবারক আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজী, কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুবউদ্দিন, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ, কাকারা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি নুরুল হক।
বক্তব্য দেন আক্তার ফারুক, শহিদুল ইসলাম, শাহজাহান মনির, এম নুরুদ্দোজা, মাঈন উদ্দিন, কামরুল হাসান, হাসান মাহমুদ, মুসলেম উদ্দিন, মনিরুল আমিন প্রমুখ।