চকরিয়ায় শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩১ ক্লাবের উদ্যোগে চকরিয়া পৌর এলাকায় ৪০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে গত শুক্রবার চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ ইলিয়াস। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩১ ক্লাবের সভাপতি রমিজ আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ। বক্তারা বলেন, রাষ্ট্রের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা থাকতে হবে। ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে জনকল্যাণমুখী নানা কর্মকাণ্ডের মাধ্যমে সে দায়বদ্ধতা প্রকাশ পাবে। বিজ্ঞপ্তি।