চকরিয়ায় সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা
কক্সবাজারের চকরিয়ায় জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। কক্সবাজার জেলা তথ্য কর্মকর্তা মো. নাছির উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ।
বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আ ক ম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু মোহাম্মদ বশিরুল আলম।
আলোচনা সভায় বক্তারা সরকারের সাফল্য ও উন্নয়নের কথা তুলে ধরে আগামীর পথচলাকে সমৃদ্ধ করার আহ্বান জানান।