চকরিয়ায় হিউম্যান হলার মালিক সমিতির কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া-ঈদগাঁও সড়কে চলাচলকারী মাহিন্দ্র ও ম্যাজিক গাড়ি পরিচালনা কমিটি (হিউম্যান হলার মালিক সমিতি) গঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর জেলা হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি ছৈয়দ আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে আজিজুল ইসলামকে সভাপতি ও শাহ আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এ ছাড়া সাইফুল ইসলামকে সহসভাপতি, নাজেম উদ্দিনকে কোষাধ্যক্ষ ও সেলিম উদ্দিনকে নির্বাহী সদস্য করা হয়েছে। একই সঙ্গে চার সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন ফজলুল করিম, তপন কান্তি দাশ, হাসানগীর হোছাইন ও শওকত হোসেন।