চকরিয়ায় ১৭৭ পরিবারের মধ্যে টিন ও নগদ টাকা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে টিন ও নগদ অর্থ বিতরণ করেছে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন। ২ ডিসেম্বর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত ১৭৭ পরিবারকে দুই বান টিন ও নগদ ছয় হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচটি সামাজিক প্রতিষ্ঠানকেও নগদ অর্থ ও টিন দেওয়া হয়।