চকরিয়ায় ২৫ কৃষককে পাওয়ার টিলার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২৫ জন কৃষককে একটি করে পাওয়ারটিলার বিতরণ করা হয়ে। সম্প্রতি সরকারের কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ভর্তুকি পাওয়া কৃষকদের জামানাতের অর্থের বিনিময়ে এসব পাওয়ারটিলার বিতরণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম।
পাওয়ারটিলার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন চকরিয়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল কবির, নজরুল ইসলাম, জোগেশ চন্দ্র দাশ, উপজেলা কৃষি বর্গাচাষি সমিতির সভাপতি মহিউদ্দিন।