চকরিয়ায় 'নিরাপদ চিংড়ি উৎপাদন' বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় ‘নিরাপদ চিংড়ি উৎপাদন’–বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি শেষ হয়েছে। কর্মশালায় অংশ নেন উপজেলার চিংড়িচাষি, হ্যাচারি মালিক, বিশেষজ্ঞ, ডিপো মালিক, পোনা ব্যবসায়ী, খাদ্য বিক্রেতা ও বরফকল মালিকেরা। প্রথম দিন চকরিয়ার আইসিডিডিআরবির সম্মেলনকক্ষে তত্ত্বীয় ও দ্বিতীয় দিন পশ্চিম বড়ভেওলার দরবেশকাটার একটি খামারবাড়িতে ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিইজিপি প্রকল্পের অর্থায়নে ও বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ‘গুড একুয়া কালচার প্র্যাকটিস’ অনুসরণে বাগদা চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ের এই কর্মশালার আয়োজন করে ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব)।
ফোয়াব কক্সবাজার জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মৎস্য চাষের ওপর আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোয়াব কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্লা সামছুর রহমান।