চকরিয়ায় 'শহীদ দৌলত দিবস' পালিত
কক্সবাজারের চকরিয়ায় ৫ ডিসেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘শহীদ দৌলত দিবস’ পালন করা হয়েছে। ১৯৮৭ সালের ৫ ডিসেম্বর স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের মিছিলে চকরিয়া উপজেলা চত্বরে পুলিশের গুলিতে নিহত হন তিনি। এরপর থেকে দিনটি ‘শহীদ দৌলত দিবস’ হিসেবে পালন করে আসছেন তাঁর সহযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দৌলত খান ছিলেন তৎকালীন জাতীয় ছাত্রলীগের চকরিয়া উপজেলা শাখার সহসভাপতি।
দিবসটি উপলক্ষে সকালে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে দৌলত খানের কবর জিয়ারত করেন তাঁর সহযোদ্ধা, আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর দৌলত খানের বাড়ির উঠানে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অতিথি িছলেন জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী, দৌলত খানের সহযোদ্ধা আমিনুর রশিদ, মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরওয়ার আলম, ছৈয়দ আলম, ফজলুল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।
বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক, পৌরসভা কৃষক লীগের সভাপতি সুলাল কান্তি দাশ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, চকরিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াছিন আনোয়ার প্রমুখ।
বক্তারা শহীদ দৌলতের আত্মত্যাগের মর্যাদা দিতে শহীদ দৌলত দিবস জাতীয়ভাবে পালনের আহ্বান জানান।