চক্ষুরোগীদের জন্য আসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের নোয়াপাড়া গ্রামে আসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ২৪০ গরিব চক্ষু রোগীকে চশমা দেওয়া হয়েছে। ১৪ ছানিপড়া রোগীকে অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়, যাঁদের বিনা খরচে শহরে এনে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। এ উপলক্ষে ৯ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি এসএমএম হাসান, সাধারণ সম্পাদক এসএএম হোসাইন, এসএইচএম মহসিন, ফজল হক, সোলায়মান সওদাগর, দিদারুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।