চঞ্চল চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি। মনপুরা ছবিতে সোনাই চরিত্রে অভিনয় করে মাতিয়েছেন বড় পর্দাও। সম্প্রতি অভিনয় করলেন গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে। এবারের সময়ের তারকা—যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি—: মোবাইল, মানিব্যাগ আর আমার শিডিউলের ডায়েরি।জীবনে প্রথম মঞ্চে ওঠা—: কালো দৈত্য নাটকে। আরণ্যকে যোগ দেওয়ার পর প্রথম নাটক। প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভাবছিলাম—: এইটা কোন আজব প্রাণী? কার সামনে আমি দাঁড়াইলাম? এই যন্ত্রদানব আমাকে খেয়ে ফেলবে নাকি?নিজেকে নিজে পর্দায় দেখলে ভাবি—: মাঝেমধ্যে নিজেকে বড় বেমানান লাগে। মনে হয়, কাজটা এইভাবে না করলেও পারতাম। খুঁতখুঁত থেকেই যায়।যার জন্য জীবন বাজি রাখতে রাজি—: আমার সন্তান শুদ্ধর জন্য। সোনাইয়ের সঙ্গে বাস্তবে দেখা হলে তাঁকে যে কথাটি বলতাম—: তোমার কপাল খারাপ। এত ভালোবাইসাও তুমি পরীরে পাও নাই। যাঁর অভিনয় আমাকে মুগ্ধ করে—: হুমায়ুন ফরীদি, ফজলুর রহমান বাবু, সুবর্ণা মুস্তাফা। দেশের বাইরে নাসিরউদ্দিন শাহ, আমির খান। গৌতম ঘোষ আমাকে প্রথম যে কথাটি বলেছিলেন—: কেমন আছ চঞ্চল? তোমার রাঢ়াং দেখলাম। তুমি আমার সঙ্গে কাজ করবে?যখন খুব রেগে যাই—: খুব চিল্লাচিল্লি করি। চড়া গলায় কথা বলি।আমার পাগলামি—: কোনো কিছু কিনতে গেলে, বাইরে খেতে গেলে ঠিক হুঁশ থাকে না।নিজের যে দিকটি বদলাতে চাই—: হঠাত্ রেগে যাওয়াটা। ক্রোধ সংবরণ করতে চাই। প্রিয় সংলাপ—: ‘হাউ ইজ ইওর বডি? আপনার শরীর কেমন আছে?’নিজের সম্পর্কে দুটি অপ্রকাশিত তথ্য—: আমার ছয়টা দাঁত ফিলিং করা। তিনিটা রুট ক্যানেল, তিনটা নরমাল ফিলিং। আর মাথার চুল কমে যাচ্ছে দিন দিন। আমার স্বপ্ন—: একজন সত্যিকার মানুষ হওয়া।সাক্ষাতকার:ই. হো. চৌ