ছোটপর্দার দর্শকদের মন জিতে নিয়েছিলেন আগেই। মনপুরা ছবির সোনাই চরিত্রে অভিনয় করে সাড়া জাগিয়েছেন বড়পর্দায়ও। যৌথভাবে পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯-এর শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। এবারের সময়ের তারকা—জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে নেওয়ার পরের অনুভূতি—ওই আনন্দের মুহূর্তে অনুভূতিগুলো কোনো কাজ করেনি। প্রধানমন্ত্রী পুরস্কার হাতে তুলে দেওয়ার সময় আমাকে কিছু একটা বলেছিলেন। আবেগ আর উচ্ছ্বাসে এতটাই আপ্লুত ছিলাম, এখন সেসব কথা কিছুই মনে করতে পারছি না। ছোটবেলায় যা হতে চেয়েছিলাম—ছোটবেলায় আমার দাঁতে অনেক সমস্যা ছিল। তাই ঠিক করেছিলাম দাঁতের চিকিৎসকই হব আমি।ক্যামেরার সামনে প্রথম দিন১৯৯৬ সাল হবে, মামুনুর রশীদের সুন্দরী নাটকে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই।হলে গিয়ে দেখা প্রথম চলচ্চিত্রমিঠুন চক্রবর্তীর অবিচার। রাজবাড়ীর বসুন্ধরা হলে গিয়ে দেখেছিলাম। যে স্বপ্ন প্রায় দেখি—আমার ছেলেটার সুন্দর একটা জীবন। ও যেন সারা জীবন থাকে দুধে-ভাতে।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি—সাহস, বুদ্ধি, হাসি। সবসময় সঙ্গে রাখি।যার জন্য জীবন বাজি রাখতে পারি—আমার সন্তান শুদ্ধর জন্য।অভিনয় ছাড়া যে কাজে পারদর্শীআপনজনের সঙ্গে রাগারাগিতে!প্রিয় তিন অভিনেতা—উৎপল দত্ত, নাসির উদ্দিন শাহ্, উত্তমকুমারঘোরাঘুরির প্রিয় জায়গা—পাহাড় আর সমুদ্র।আলাদিনের চেরাগ পেলে যে তিনটি জিনিস চাইব—সন্তানের সুস্থ ও সুন্দর জীবন।যাঁদের ভালোবাসি, তাঁদের কাছ থেকে যেন কোনো দিন কষ্ট না পাই।আমি যেন আজীবন প্রচণ্ড উদ্যম আর উৎসাহ নিয়ে কাজ করে যেতে পারি।বাস্তবে সোনাইয়ের সঙ্গে দেখা হলে যে কথাটি বলব—পরিকে চেয়ে নেব।গুনগুনিয়ে গাই যে গান—ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভুপ্রথম আঁকাআঁকি—তখনকার দিনে গ্রামে শুভ হালখাতা, শুভবিবাহ রংচং দিয়ে আঁকতে পারাই বিরাট ব্যাপার ছিল। আমিও আঁকতাম। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হয়ে সত্যিকারের আঁকাআঁকি শুরু করি।মঞ্চে নিজের অভিনীত প্রিয় চরিত্র—সঙক্রান্তির লাল, মানুষ-এর জনা, রাঢ়াঙ-এর দারোগাআমার প্রিয় সংলাপ—রাঢ়াঙ-এর দারোগা চরিত্রের সংলাপ ‘আমরা তো ভালো-মন্দ বুঝি না, ঘটনা শেষ হলে তারপর গিয়ে হাজির হই। আমাদের কাছে বাদী-বিবাদী সবাই সমান, আমরা হলাম নিরপেক্ষ!’বাংলাদেশের যে দিকটি সবার আগে বদলানোর পক্ষে—আইনশৃঙ্খলা পরিস্থিতি। সাক্ষাৎকার: সিদ্ধার্থ মজুমদার