চটজলদি যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যে হয়তো ফেসিয়াল, চুল কাটা ও ম্যানিকিওর-পেডিকিওর করা হয়েছে। কিন্তু এখানেই নিজের যত্ন নেওয়া শেষ নয়। কেননা, কোরবানির ঈদে হাতের ওপর ধকল বেশি পড়ে। দিনভর মাংস কাটা, ধোয়া, রান্না। আর ঘরদোর পরিষ্কার করা তো আছেই। এই দিন বিশেষভাবে হাতের যত্ন নিতে হবে। রেড বিউটি স্যালনের স্বত্বাধিকারী আফরোজা কামাল বলেন, ‘কোরবানি ঈদে হাত-পায়ের যত্নের জন্য বাড়তি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আর সাজসহ অন্যান্য সৌন্দর্যচর্চা তো আছেই। এ ছাড়া সারা দিনের হাজারও কাজের ভিড়ে নিজেকে পরিপাটি করে রাখলে শরীর-মন চনমনে থাকবে।’হাত-পায়ের যত্নেঈদের তিন-চার দিন আগে অবশ্যই ম্যানিকিওর-পেডিকিওর করতে হবে। ঈদের দিন সকালে গোসলের পর হাত ও পায়ে ভালোভাবে ভ্যাসলিন বা ময়েশ্চারাইজার লোশন লাগিয়ে নিন। এর ফলে অনেক পানি ব্যবহার করলেও সরাসরি ত্বকের ওপর প্রভাব পড়বে না। খসখসে হবে না। যেহেতু এই ঈদে মাংস কাটা, পরিষ্কার করা ও রান্নার ঝামেলা থাকে, ফলে হাতের নখ ছোট রাখাই ভালো। বড় নখ হলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। নখ সুরক্ষিত রাখতে নেইলপলিশ ব্যবহারের বিকল্প নেই। নেইলপলিশের স্তর বেশি পানি ব্যবহারের সরাসরি ক্ষতি থেকে নখকে রক্ষা করে। নেইলপলিশ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ না করলে চিন্তিত হওয়ার কিছু নেই। তাঁরা চাইলে স্বচ্ছ বর্ণহীন নেইলপলিশ কিংবা নেইল হার্ডনার ব্যবহার করতে পারেন। আর নেইল হার্ডনার ব্যবহার করলে নখও শক্ত থাকে। সহজে ভেঙে যায় না। রান্নাঘরে সিংক বা হাত ধোয়ার জায়গার পাশে ময়েশ্চারাইজার লোশন, হলুদের গুঁড়া ও এক টুকরো লেবুর ফালি রেখে দিতে হবে। একটু পর পর সাবান দিয়ে হাত ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। অনেক সময় দুইবার হাত ধোয়ার পরও দুর্গন্ধ দূর হয় না। তখন হলুদের গুঁড়া হাতে মেখে পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। পানির কলে গরম পানির ব্যবস্থা না থাকলে হাত ধোয়ার জায়গায় ফ্লাক্সে করে গরম পানি রেখে দিতে হবে। তেল-চর্বি গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। তাতেও কাজ না হলে লেবুর ফালি নখে আলতো করে ঘষে নিন। পায়ের ক্ষেত্রেও ভালোভাবে ময়েশ্চারাইজার লোশন বা ভ্যাসলিন ব্যবহার করতে হবে। সম্ভব হলে ঈদের দুই দিন আগে থেকে হাত-পায়ে রসুন ঘষে নিতে পারেন। এটি নখ শক্ত রাখতে সাহায্য করে। কাজ শেষে ব্রাশ দিয়ে পা পরিষ্কার করে ভ্যাসলিন ব্যবহার করতে হবে।চটজলদি পরিপাটিঈদের দিন কাজের মধ্যেই চলতে থাকে অতিথি অ্যাপায়ন। এলোমেলো হয়ে অতিথির সামনে গেলে নিজেরই মনটা খারাপ হয়ে যাবে। আগেই দুটি পোশাক বেছে রাখুন। অতিথির সামনে যাওয়ার আগে চটজলদি পোশাক বদলে নিন। মুখে হালকা সাজের জন্য কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন। চোখে ব্যবহার করুন কাজল আর ঠোঁটে হালকা রঙের কোনো লিপস্টিক। চুল চাইলে খোলা রাখতে পারেন। তবে কাজ করার সময়, বিশেষ করে মাংস কাটা, ধোয়া ও রান্নার সময় অবশ্যই আঁটসাঁট করে চুল বাঁধতে হবে। সব ক্লান্তি ভুলতে ব্যবহার করতে পারেন প্রিয় কোনো সুগন্ধি।