চট্টগ্রাম অঞ্চলের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। শিশু একাডেমী চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক মোট ৫৫টি বিভাগে অংশ নেয় শিশুরা। জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম হওয়া শিশুরাই বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় এর আগে প্রতিযোগিতা হয়েছে।
শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সানাউল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের শিশুরা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ে শিশুদের আনন্দ বিনোদন দিয়ে উৎসাহিত করতে হবে।
বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিশুরা জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।