চট্টগ্রাম ইকোনমিক রিপোর্টার্স ফোরাম গঠন
চট্টগ্রাম বন্দর, কাস্টমসহ অর্থনীতি বিটে কর্মরত প্রতিবেদকদের পেশাগত কাজের সুবিধার্থে চট্টগ্রাম ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (সিইআরএফ) গঠন করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে কালের কণ্ঠ-এর চট্টগ্রাম ব্যুরোপ্রধান ফারুক ইকবালকে আহ্বায়ক ও সমকাল-এর ব্যুরোপ্রধান সারোয়ার সুমনকে সদস্যসচিব করে সাত সদস্যের আহ্বায়ক কমিটিও গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, সদস্য সাইফুল আলম, হাজেরা শিউলী, ফেরদৌস শিপন ও রাশেদ এইচ চৌধুরী। নতুন এই সংগঠনের গঠনতন্ত্র চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বন্দর-কাস্টমসহ বিভিন্ন অর্থনৈতিক বিটে ন্যূনতম তিন বছর পেশাগত দায়িত্ব পালন করা প্রতিবেদক সংগঠনের সদস্য হতে পারবেন। আগ্রহীদের ১০ নভেম্বরের মধ্যে সদস্য ফরম সংগ্রহ করতে হবে। বিস্তারিত জানা যাবে মুঠোফোনে (০১৭১১৯০৩৩৫০ ও ০১৮১৭২০৭৭২৭)। বিজ্ঞপ্তি।