চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘ তথ্যকেন্দ্রের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ তথ্যকেন্দ্রের উদ্যোগে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সম্পর্কিত এক সভা ১২ অক্টোবর চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) জামালখান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বক্তব্য দেন জাপানের অনারারি কনসাল জেনারেল মো. নুরুল ইসলাম ও জাতিসংঘের তথ্যকেন্দ্রের কর্মকর্তা মমতাজ বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন নুরুল আবসার, অনুষদের উপদেষ্টা এম আইয়ূব ইসলাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মাহমুদ হাসান, ফিন্যান্স ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সৈয়দ মনজুর কাদের, ব্যবস্থাপনা ও এমআইএস বিভাগের চেয়ারম্যান রশিদ এ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।