চট্টগ্রাম উইকিপিডিয়া সমন্বয় পরিষদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়ায় চট্টগ্রামকে তুলে ধরতে একটি উইকিপিডিয়া প্রকল্প গঠন করা হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্য থেকে শুরু করে ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও ভৌগোলিক অবস্থান সবই তুলে ধরা হবে এ প্রকল্পে। এ লক্ষ্যে সম্প্রতি গঠিত হয়েছে চট্টগ্রাম উইকিপিডিয়া সমন্বয় পরিষদ। সমন্বয় পরিষদের প্রথম সভা সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ ও পরিষদের আহ্বায়ক সাফিয়া গাজী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক মাসুদ বকুল, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এমরান হারুন, সৌমিত্র পালিত ও ফারিহা মাহজাবিন, প্রথম আলোর সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার, ইউএসটিসির শিক্ষক ইরফান নেওয়াজ খান, ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষক মোমিনুর রহমান ও বনকুসুম বড়ুয়া। সভায় আগামী ৪ সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি চট্টগ্রাম ক্যাম্পাসে উইকি চট্টগ্রাম ক্যাম্প ও ৭ অক্টোবর ছবি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়। এতে সদস্যদের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি বিষয়ে নিবন্ধ তৈরির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।