চট্টগ্রাম একাডেমি পুরস্কার পাচ্ছেন ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম একাডেমি পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। তাঁর সামগ্রিক অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারের মূল্যমান হিসেবে থাকছে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদ। ২৩ মার্চ ডিসি হিলে পাঁচ দিনব্যাপী আয়োজিত স্বাধীনতার বইমেলার দ্বিতীয় দিন বিকেল সাড়ে পাঁচটায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং সভাপতিত্ব করবেন অর্থনীতিবিদ মইনুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।