চট্টগ্রাম কর আইনজীবী সমিতির মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সবুজ-হলুদ ঐক্য পরিষদের মতবিনিময় সভা গত বুধবার নগরের আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভায় সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে যথাক্রমে মো. আখতার উদ্দিন ও মোস্তফা কামাল মনসুরের নাম ঘোষণা করা হয়।কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য দেন এইচ খান, আবু তৈয়ব চৌধুরী, মো. শাহ আলম, মো. আবদুল ওয়াদুদ, এম মহিউদ্দীন সারোয়ার, কাজী মহসীন চৌধুরী, শাহজাহান চৌধুরী, মো. আবদুল মালেক, গোলাম মাওলা প্রমুখ।