চট্টগ্রাম কলেজ এইচএসসি '৭৬ ব্যাচের সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনব্যাপী আড্ডা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এইচএসসি ১৯৭৬ ব্যাচের পারিবারিক সম্মিলন শনিবার ভাটিয়ারী গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়। দেশ–বিদেশে ছড়িয়ে–ছিটিয়ে থাকা ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের ‘৭৬ ব্যাচের সদস্যরা দীর্ঘদিন পর একত্র হয়ে অতীত স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন।
শুরুতে সতীর্থদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক। সম্মিলনে ঢাকা থেকে এসে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরী, রাজনীতিবিদ জাহিদ হোসেন ফিরোজ, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. ফয়জুল হক, যুগ্ম সচিব হাবিবুল কবির চৌধুরী, দুদকের উপপরিচালক এস এম শহীদুল্লাহ, অগ্রণী ব্যাংকের ডিএমডি আ ম ম শাহজাহান।
সতীর্থ নিলুফার শরীফার মেয়ে সালসাবিল করিম চৌধুরীর সঞ্চালনায় উৎসবের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন পরিষদের সাধারণ সম্পাদক এস এম আইয়ুব চৌধুরী, কাজী আনোয়ার হোসেন, ইসতিয়াক হোসেন তসলিম, টিম্বার মার্চেন্ট এস এম নজরুল ইসলাম, শাহাবুদ্দীন আহমদ, ডা. মোস্তাক আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী চৌধুরী, জাহাঙ্গীর আলম, সিরাজুল হক খান, সংস্কৃতিকর্মী আবদুস ছালাম আদু, সামশেদ আহমেদ খান, নীলুফার শরীফা, নাসরিন, শামীমা, প্রকৌশলী সামশুল হুদা ছিদ্দিকী, প্রকৌশলী জয়নাল আবেদীন, আক্তারুজ্জামান প্রমুখ।
বিকেল চারটায় চট্টগ্রাম কলেজ আঙিনা থেকে প্রায় ১০টি মাইক্রোযোগে প্রাক্তন সতীর্থরা ভাটিয়ারী গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের দিকে রওনা দেন। সেখানে বন্ধু সিরাজুল হক খান সবাইকে স্বাগত জানান। সতীর্থ আবদুস ছালাম আদুর তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী ইকবাল হায়দার চৌধুরী, সঞ্চালক সালসাবিল করিম চৌধুরী, ভারত থেকে আগত বিশিষ্ট কণ্ঠশিল্পী চিশ্তীয়া ব্যানার্জি। চা চক্র ও আড্ডায় উঠে আসে চট্টগ্রাম কলেজের সেই উত্তাল দিনগুলো। সতীর্থরা আলোচনায় চট্টগ্রাম কলেজের সোনাঝরা দিনের স্মৃতি রোমন্থন করে স্মরণ করেন প্রয়াত বন্ধুদের।
আলোচনায় অংশ নিতে সতীর্থরা বলেন, ‘৭৬ ব্যাচের এই বন্ধন অটুট রাখতে হবে। বিজ্ঞিপ্ত