চট্টগ্রাম কলেজ ৮৮ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের ১৯৮৮ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের দ্বিতীয় পুনর্মিলনী ১৭ ডিসেম্বর নগরের উডল্যান্ড পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান সূচিতে রয়েছে আড্ডা, শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।পুনর্মিলনীতে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধনের জন্য আন্দরকিল্লা রাজাপুকুর লেনস্থ ফরচুনার অস্থায়ী কার্যালয়ে যোগাযোগ করতে অনুৃরোধ জানানো হয়েছে। ফোনে যোগাযোগ করা যাবে—সীমান্ত তালুকদার-০১৭১১৭৪৮৩৪১, আসাদুজ্জামান-০১৭১১৭২১৯২৩, ডা. ফারুক-০১৮১৯৩২২৪২৩। বিজ্ঞপ্তি।