চট্টগ্রাম কলেজ-৯৩ ব্যাচের পুনর্মিলনী ২০ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কলেজ-৯৩ ব্যাচের পুনর্মিলনীর এক প্রস্তুতি সভা গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড়ে কাসুন্ধি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিক্রমে ২০ ফেব্রুয়ারি শনিবার ফয়’স লেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী করার সিদ্ধান্ত গৃহীত হয়। পুনর্মিলনী ২০১৬ সফল করতে চট্টগ্রাম কলেজ-৯৩ ব্যাচের সকল সদস্যকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিয়াজ আহমেদ ০১৮১৯৬২৮৫৫৭, ডা. তানজিনা আনোয়ার ০১৭১৫০০১৭৩৫ নম্বরে যোগাযোগ করে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।