চট্টগ্রাম কলেজে বিএনসিসির প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী ব্যাটেলিয়নের প্রশিক্ষণ ক্যাম্প চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ২০ অক্টোবর সম্পন্ন হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মাহজাবিন মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল এ এম মোশাররফ হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে দেশের ভবিষ্যৎ সুনাগরিক ও নেতৃত্ব দানে নিজেদের যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দেন। ক্যাডেটদের সামরিক বিষয়াদি, প্রাথমিক চিকিৎসা, মাদক ও এইডস প্রতিরোধে সচেতনতা, দুর্যোগ মোকাবিলায় সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।