চট্টগ্রাম কলেজে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের উদ্যোগে সম্প্রতি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘হৃদয়ে রবীন্দ্রনাথ-চেতনায় নজরুল’ শিরোনামে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ফেরদৌস আরা বেগম।
বিভাগের সহকারী অধ্যাপক আবদুল সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক জেসমিন আকতার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, শিক্ষক পরিষদ সম্পাদক আবুল বাশার ভূঞা, শিক্ষক ক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, সহযোগী অধ্যাপক মো. ইলিয়াস, কামরুল আলম চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক শফিকুর আলম বক্স। সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।