চট্টগ্রাম কলেজের এইচএসসি ৯৩ ব্যাচে তৃতীয় পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের এইচএসসি ৯৩ ব্যাচের শিক্ষার্থীদের তৃতীয় পুনর্মিলনী ২০ ফেব্রুয়ারি ফয়’স লেকের লেক ভিউতে অনুষ্ঠিত হয়। এবারের পুনর্মিলনীর স্লোগান ছিল ‘প্রাণের উচ্ছ্বাসে বন্ধুত্বের বন্ধনে’।
দিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে ছিল অংশগ্রহণকারীদের মধ্যে স্মরণিকা হস্তান্তর, স্মৃতিচারণা, নৌকা ভ্রমণ, শিশুদের জন্য উপহার প্রদান, র্যা ফল ড্র। অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা পরিবার–পরিজনসহ পুরোনো সতীর্থদের নিয়ে গল্পগুজবে সারা দিন মাতিয়ে রাখে।
ব্যাংকার নিয়াজ আহমদ রাশেদ ও আহসানউল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এই পুনর্মিলনীতে সার্বিক সহযোগিতা করেন প্রফেসর মোশারফ, প্রকৌশলী আনিস খসরু, ডা. মোবারক, প্রকৌশলী রাশেদ আলম, ডা. তানজিনা তৃষা, সাজেদা নুর রুমি, আ ন ম মাসুক, রফিকুল আলম, অ্যাডভোকেট তৈয়ব কিরণ ও নওশাদ।
সারা দিনের আড্ডা শেষে সন্ধ্যায় ব্যান্ডসংগীত দল গোল্ডেন ভয়েসের রাজীব এবং ৯৩ ব্যাচের শিক্ষার্থীদের সংগীত ও নাচ পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। বিজ্ঞপ্তি।