চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দীনের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ মো. জসীম উদ্দীনের শোকসভা ৩ সেপ্টেম্বর কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কলেজ শিক্ষক পরিষদ ও শিক্ষক ক্লাব যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক।
বক্তব্য দেন অধ্যাপক হামিদুল হোসেন সিদ্দিকী, শাহেদা ইসলাম, জহরলাল ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক মোহাম্মদ ছাইফুল্লাহ, মোহাম্মদ জসীম উদ্দীন খান, মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, আনোয়ার মালেক মজুমদার, মো. আবুল বাসার ভূঁঞা, অর্থদর্শী বড়ুয়া, সহকারী অধ্যাপক অরুণ বিকাশ বড়ুয়া, শিক্ষক ক্লাবের সম্পাদক বিপ্লব গাঙ্গুলী প্রমুখ।
উল্লেখ্য, মো. জসীম উদ্দীন ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।