প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কলেজের ৯৩ ব্যাচের শিক্ষার্থীদের দ্বিতীয় পুনর্মিলনী ২১ ফেব্রুয়ারি ফয়’স লেক সি ওয়ারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়। সহপাঠীরা পরস্পরকে কাছে পেয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। গল্পগুজব করে কাটান সারা দিন।
ব্যাংক কর্মকর্তা নিয়াজ আহমদ রাশেদ ও আহসানউল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এই পুনর্মিলনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন অধ্যাপক মোশারফ, প্রকৌশলী আনিস খসরু, ডা. মোবারক ও ডা. আবরার হাসান।
রাজীব বসাকের জাদু প্রদর্শন এবং সংগীতানুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় এই মিলনমেলার সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।