চট্টগ্রাম কাওয়াল শিল্পীগোষ্ঠীর বর্ষপূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কাওয়াল শিল্পীগোষ্ঠীর বর্ষপূর্তি উপলক্ষে রেলওয়ে পলোগ্রাউন্ডের মেলা কমিউনিটি সেন্টারে খাজা গরিবে নেওয়াজ আজমিরি (ক.) ও হজরত গাউসুল আজম মাইজভান্ডারি (ক.) স্মরণে কাওয়ালি গানের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশিষ্ট সংগীতজ্ঞ আবদুল গফুর হালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারি এবং গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিন। বক্তব্য দেন মাইজভান্ডারি মরমি গোষ্ঠীর সভাপতি এ ওয়াই এম জাফর, মাইজভান্ডারি গবেষক সেলিম জাহাঙ্গীর, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বাদশাহ্ আলম, মাওলানা শায়েস্তা খান, অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি ও অভিনেতা পংকজ বৈদ্য। শেষে কাওয়ালশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জমজমাট কাওয়ালি গানের আসর। এতে অংশ নেন আহমদ নূর আমিরি, আবদুল মন্নান, শোবায়ের, সৈয়দ আবু ছালেহ, আবুল কাসেম আমিরি, আহম্মদ নূর, আখতার প্রমুখ।