চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়। ১৬ ডিসেম্বর কর্মসূচির শুরুতে ছিল নিয়মিত সমাবেশ। এতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বাণী পাঠ করা হয়। এরপর ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র গেরিলা প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি।